সোমবার সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই সংলগ্ন খাল থেকে মিকাইল হোসেন আকাশ (২৪) ও আল আমিন (২১) নামে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আকাশ মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও আল আমিন পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
এলাকাবাসী জানায়,  ভোরে পানিতে দুটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। চাটখিল থানা পুলিশ লাশ দ'টি উদ্ধার করেন।
আকাশ ও আল আমিনকে গুলি করে হত্যার প্রতিবাদে স্থানীয় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরসভায় বিক্ষোভ মিছিল করেছে।  বিক্ষুদ্ধ নেতাকর্মীরা চাটখিল-ঢাকা মহাসড়ক দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় পৌর বাজারের সকল দোকান পাট বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, আল আমিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আকাশ উপজেলার ফাওড়া গ্রামের আবদুছ ছাত্তারের ছেলে ও আল আমিন পৌর সভার ভীমপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই