চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, রানা প্লাজার মালিক ঘাতক রানা‘র যাবতজীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসি দিতে হবে। কেননা যেখানে কাদের মোল্লার যাবতজীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসি দেওয়া গেলে, তবে কেন রানা’র যাবতজীবন বাতিল করে ফাঁসি দেওয়া যাবে না?
শ্রম দিবসে এ দাবী দেশের আপমর জনসাধারনের শুধু নয় শ্রমিক জনতার দাবী। রানা প্লাজায় নিহত ও আহত গামেন্টস শ্রমিক ভাইবোনদের পরিবার পরিজনকে অনতিবিলম্বে পুর্নবাসনের দাবী জানান।
ডা: শাহাদাত আরো বলেন, নারায়ণগঞ্জের ৭২ ঘন্টার পর ৫ জনের লাশ খোজে পাওয়ার মাধ্যমে প্রমাণিত হয় দেশের মানুষ এখন গুম-আতঙ্কে আছে। এই অবৈধ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। ঘর থেকে বের হয়ে ঘরের ফিরার নিশ্চয়তা নাই। গুম-হত্যা-নির্যাতন-নিপীড়নে দেশের মানুষ আজ অতিষ্টিত।
অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার দাবী জানান তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কালুরঘাটস্থ বাস সিংগন্যাল, কালুরঘাট জাতীয়তাবাদী শ্রমিকদল ও শ্রমজীবি সমিতি আয়োজিত মে দিবসের র্যালী পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
কালুরঘাট শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও শ্রমিক দল নেতা ইলিয়াসের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ান, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব আলম, চান্দগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ, কালুরঘাট শ্রমিক দলের নেতা মো. ইদ্রিস মিয়া, চান্দগাঁও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক জাফর আহাম্মদ, শ্রমিক দল নেতা মো. ইলিয়াছ, যুবদল নেতা আবদুল কাদের জসীম, ছাত্রদল নেতা ফিরোজ খান, নুরুদ্দীন, নুরুল আকতার চুন্ন, রকি, রাশেদ প্রমুখ।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
শ্রমিক দলের মে দিবসের র্যালী
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, রানা প্লাজার মালিক ঘাতক রানা‘র যাবতজীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসি দিতে হবে। কেননা যেখানে কাদের মোল্লার যাবতজীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসি দেওয়া গেলে, তবে কেন রানা’র





