[b]নয়া দিল্লি: [/b]ধর্ষন এখন ভারতের ভয়াবহ সামাজিক ব্যাধি। যা থেকে রেহাই পাচ্ছে না বিদেশীরাও। কিন্তু বিচার করার কথা যে বিচারকদের তাদের বিরোদ্ধেই একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠছে। অশোককুমার গাঙ্গুলির পর এবার স্বতন্ত্র কুমার নামে সুপ্রিম কোর্টের আরেক অবসর প্রাপ্ত বিচারপতির বিরোদ্ধে অভিযোগ ওঠল। ইন্টার্ন হিসেবে কাজ করার সময় যৌন হেনস্থার অভিযোগ আনলেন কলকাতা আইন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি।
ইন্টার্নকে যৌন হেনস্থার অভিযোগের জেরে গত সোমবারই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন অশোককুমার গাঙ্গুলি। দেশজোড়া এই বিতর্কের অবসান হতে না হতেই সামনে এল আরো এক চাঞ্চল্যকর ঘটনা।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,তার অভিযোগে ওই ইন্টার্ন জানিয়েছেন,২০১১ সালের মে মাসে ইন্টার্ন হিসেবে কাজ করার সময় তাকে যৌন হেনস্থা করেন স্বতন্ত্র কুমার। সেসময় স্বতন্ত্র কুমার সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। ঘটনার জেরে তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েন যে মাঝপথেই ইন্টার্নশিপ ছেড়ে দিতে বাধ্য হন। অশোককুমার গাঙ্গুলির ঘটনা প্রকাশ্যে আসার পরেই তিনি এ বিষয়ে শীর্ষ আদালতে অভিযোগ জানাবার সাহস পান।
শ্রেণীহীন
ভারতে বিচারপতির বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ
নয়া দিল্লি: ধর্ষন এখন ভারতের ভয়াবহ সামাজিক ব্যাধি। যা থেকে রেহাই পাচ্ছে না বিদেশীরাও। কিন্তু বিচার করার কথা যে বিচারকদের তাদের বিরোদ্ধেই এ





