নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দু’জন নিহত হয়েছেন।নিহতদের নাম তারেক (১১) ও আছিয়া (৭০)বলে জানা যায়।
শুক্রবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া বাজারের প্রধান সড়কে বাইসাইকেল আরোহী কিশোর তারেককে একটি দ্রুতগতির পিকআপভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত তারেকের বাড়ি উপজেলার কালিকাপুর গ্রামে।
এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে প্রধান সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে রাখে।
সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুস সামাদ জানান, পিকআপভ্যানটি তারেককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
তবে, ঘটনাস্থলের পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
অপরদিকে, সকাল ৯টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলস্টেশনে নোয়াখালী-কুমিল্লা রুটের নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আছিয়া নামের এক বৃদ্ধা মারা গেছে।
[b]নোয়াখালী, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনা;নিহত ২
নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দু’জন নিহত হয়েছেন।নিহতদের নাম তারেক (১১) ও আছিয়া (৭০)বলে জানা যায়। শুক্রবার সকালে





