তাঁতশিল্পের জন্য আলাদা তাঁতীপল্লী প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক। সরকারকে তাদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করবেন বলেও জানান মন্ত্রী।
রোববার জাতীয় প্রেস ক্লাবে মিরপুর বেনারসী প্রাথমিক তাঁতী সমিতি সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, তাঁতীরা আমাদের সম্ভ্রম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অথচ তারাই অবহেলিত ও বঞ্চিত। বর্তমান সরকার তাঁতীদের উন্নয়নের জন্য সবকিছু করবে।
মিরপুর বেনারসী প্রাথমিক তাঁতী সমিতি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শফিউল্লাহ স্বপন সরকারকে তাঁত শিল্প রক্ষার্থে অতি জরুরি ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, মিরপুর-ভাষানটেক বেনারসী পল্লী প্রকল্পে ৯১৩টি প্লট সরকার কর্তৃক তাঁতীদের দেয়া হয়েছে তা এখনো কেন হস্তান্তর করা হচ্ছে না। এ বিষয়টির জন্য তাঁত বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
শ্রেণীহীন
তাঁতীদের জন্য পৃথক ব্যাংক ও তাঁতীপল্লী প্রতিষ্ঠা করা হবে: বস্ত্রমন্ত্রী
তাঁতশিল্পের জন্য আলাদা তাঁতীপল্লী প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক। সরকারকে তাদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করবেন বলেও জানান মন্ত্রী।