জিএসপি বা অগ্রাধিকার বাণিজ্য সুবিধা ফিরে পেতে বেশ কয়েকটি শর্ত পূরণে সময় বাড়ানো হয়েছে।
আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৫ রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।
বিকালে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত কানাডা ও যুক্তরাজ্যের হাইকমিশনার ছাড়াও যুক্তরাষ্ট্র,নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। বৈঠকে আন্তর্জাতিক শ্রমসংস্থা- আইএলওর একজন প্রতিনিধিও ছিলেন।
সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ পররাষ্ট্রসচিব শহীদুল হক ও শ্রমসচিব মিকাইল শিপার।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জিএসপি ফেরাতে ১৬টি শর্তপূরণ সাপেক্ষে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরে বিস্তারিত প্রতিবেদন পাঠায় বাংলাদেশ। এর এক দিন পরই এই বৈঠক হল।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]