মৌলভীবাজারে যাত্রা প্যান্ডেলে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। যাত্রার নামে অসামাজিক কার্যকলাপ চলায় এ হামলা চালায় তারা বলে জানা যায়।
শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাধুহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন যাত্রাদলের প্রভাবশালী সদস্য মুকিদ মিয়া (৩৫), মনসুর মিয়া (৩৫), শাহিদ মিয়া (২৮), ওমর মিয়া (৩৫), মুজাহিদ মিয়া (২৮), মমিন মিয়া (৩০), মুজিব মিয়া (৩৫) আওয়াল মিয়া (৩০) ও মানু মিয়া (৩৫)। তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে প্রভাবশালীদের আক্রমণের ভয়ে আহতরা চিকিৎসা নিতে মৌলভীবাজার হাসপাতালে যেতে পারেননি। পরে তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজন হলেন শাহেদ ও মুজিব। বাকিদের নাম জানা যায়নি।
জানা যায়, সম্প্রতি জেলার কয়েকটি স্থানে যাত্রার নামে জুয়া, উলঙ্গ নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।
এতে কয়েকদিন বন্ধ থাকলেও শুক্রবার যাত্রার নামে পুনরায় জুয়া, উলঙ্গ নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ চালু হয়। আর এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
গ্রামবাসীর হামলায় যাত্রাপালার ৩০ কর্মী আহত
মৌলভীবাজারে যাত্রা প্যান্ডেলে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। যাত্রার নামে অসামাজিক কার্যকলাপ চলায় এ হামলা চালায় তারা বলে জানা যায়। শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাধুহাটি এলাকায়
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ
মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার বেশি টাকা দাবি করলে বা হয়রানি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
হামলার আশঙ্কায় আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরাচ্ছে সৌদি আরব
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরান সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের অফিস ছেড়ে দূর থেকে কাজ করতে বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
বাংলাদেশ থেকে আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান। এ লক্ষ্যে কর্মসংস্থান দক্ষতা উন্নয়নবিষয়ক ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরো পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তির মোট মেয়াদ হবে ১০ বছর।
যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) নিজ নিজ দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের বরখাস্তের কথা জানানো হয়।
















