[b]ঢাকা:[/b] স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে নিজের দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারালেন হাজি মো. সেলিম।
বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে হাতি প্রতীক নিয়ে ঢাকা-৭ (লালবাগ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ১৯৯৬ সালে নৌকা প্রতীকে বিজয়ী হাজি সেলিম।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে ইসি সচিবালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, হাতি প্রতীকে ৪২ হাজার ভোট পেয়েছেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন পেয়েছেন ৩০ হাজার ৭৩৩ ভোট। আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের এই নেতা এর আগে প্রার্থী হয়ে হারের অভিজ্ঞতা নিলেও নবম সংসদে বিজয়ী হয়েছিলেন।
এই আসনে ১২০ কেন্দ্রে মোট ভোটার ছিল ৩০১৪৫৯। ভোট পড়েছে ৭৭৮৩৮টি। বাতিল হয় ১২৫৭টি।
হাতির ভার সামলাতে পারলো না নৌকা
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে নিজের দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারালেন হাজি মো. সেলিম। বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে হাতি প্রতীক নিয়ে ঢাকা-৭ (লালবাগ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ১৯৯৬ সালে নৌকা প্রতীকে বিজয়ী হাজি সেলিম।
পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নৌকা ও দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মোট ১০ কর্মকর্তাকে বদলি, পদায়ন ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রথমে নেপাল পরে লিবিয়া হয়ে নৌকায় ইতালি নিতো চক্রটি
ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত নিত আন্তর্জাতিক মানবপাচার চক্রটি। এরপর তাদের প্রথমে এশিয়ার দেশ নেপালে পাঠানো হতো। সেখান থেকে লিবিয়া নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ নৌপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হতো। দীর্ঘদিন ধরে এভাবে মানবপাচার ও প্রতারণা করে আসছিল চক্রটি।
পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন সেনাবাহিনীর নতুন হামলা, নিহত ২
পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়ে দু'জনকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবারের (৯ ফেব্রুয়ারি) এই হামলায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
















