অতুনু দত্ত  নামে ভারতীয় এক ক্রিকেট জুয়াড়িকে যশোরের বেনাপোল থেকে আটক করেছে র্যা ব ও গোয়েন্দা পুলিশ সদস্যরা।  তাকে গ্রেপ্তার করার জন্য গত তিন দিন ধরে ইমিগ্রেশন এলাকায় ‘রেড অ্যালার্ট’ চলছিল বলে জানা গেছে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বাজার থেকে আটক করা হয় অতুনু দত্তকে (৪০)। তার বিরুদ্ধে দেশ ত্যাগের ওপর ঢাকার উচ্চ মহল থেকে নিষেধাজ্ঞা ছিল।
পুলিশের সূত্র জানিয়েছে , বাংলাদেশে চলমান ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট’ খেলায় জুয়াড়ি হিসেবে বাংলাদেশে অতনু প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি চোরাচালানির সঙ্গেও জড়িত থাকতে পারেন।
ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার ‘দিনেশ পল্লী মিউনিসিপল পার্ক’ এলাকার মনিন্দ্র দত্তের ছেলে অতুনু গত ১৫ মার্চ ভারতীয় পাসপোর্র্টের মাধ্যমে বাংলাদেশে আসেন। তার ভিসার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এর পরও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছিলেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অতনু বেনাপোলের একটি অফিসে বসে অন্য লোকের মাধ্যমে তার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠিয়ে দেন।
আগে থেকে নিষেধাজ্ঞা থাকায় পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেয়ার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট বহনকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বেনাপোল বাজারের একটি অফিস থেকে তাকে আটক করা হয়।
[b]
যশোর, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]