যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার।
তিনি বলেন, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরণের সহিংসতা ঘটতে না পারে, সে ব্যপারে পুলিশ সতর্ক রয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জঙ্গী তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পুলিশ সক্ষম হয়েছে। গত এক বছরে দেশব্যাপী সহিংসতায় পুলিশের ১৭ জন সদস্য নিহত ও তিন হাজারের মতো সদস্য আহত হয়েছেন।
আইজি আরও বলেন,মাদক বিরোধী অভিযানে অল্প কিছুদিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী,বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]