বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, অতীতে একটি সফল নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনও সফলভাবে সম্পন্ন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আইন মেনে সবাই অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও কাজ করে যাচ্ছে।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস