চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার সীমান্ত থেকে ১৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।
শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে এগুলো আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের একটি ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা ও জীবননগর সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২০৫ বোতল ফেনসিডিল, ২৬ বোতল মদ, ৫০০০ পাতা যৌনউত্তেজক ট্যাবলেট ও সিটিগোল্ডের ৩০৮ জোড়া হাতের চুরি, ২৩৪০ টি গলার চেইন, ৬৬৪৮ জোড়া কানের দুল, ৩০০০ পিচ নাকের নলক, ১৫৮ পিচ পুতির মালা, ও ১০৭৬০ প্যাকেট কপালের টিপ আটক করে। শনিবার সকাল ১০টার দিকে মালামালগুলো দর্শনা কাষ্টমস গুদামে জমা দেওয়া হবে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]