[b]ঢাকা:[/b] নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবীতে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার সকালে ওয়ারী এলাকায় মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় সেখানে অবস্থান নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ করে শিবিরকর্মীরা।
নেতৃত্ব দেন শাখা সাংগঠনিক সম্পাদক দাইয়ান সালেহিন, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ক্রিড়া সম্পাদক জয়নাল আবেদীন, স্কুল কার্যক্রম সম্পাদক আবু সালেহ, প্রশিক্ষণ সম্পাদক শাহীন হাসান প্রমূখ।