[b]ঝিনাইদহ:[/b] জেলার মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আবুল বাশার নামে এক প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন।
ভোট কেন্দ্রে যাওয়ার পথে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সস্তার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তা মহেশপুরে পৌর মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও উপজেলার সাতপোতা গ্রামের মরহুম হারেজ আলীর ছেলে।
তিনি উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা এলাকার চাঁদরতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন এ বিষয়ে বলেন, নিহত আবুল বাশার মহেশপুর নির্বাচন অফিস থেকে মালামাল নিয়ে ইঞ্জিন চালিত নসিমনে করে ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। পথে সস্তার বাজার এলাকার হুদোর মোড়ে পৌঁছালে আবুল বাশার গাড়ি থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।





