[b]পাবনা:[/b] আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি দল।
আটককৃতরা হলো আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়ার গ্রামের আ: জালিলের ছেলে আশরাফুজ্জামান জুয়েল (৩৬) ও রামচন্দ্রপুর গ্রামের আ: রহিমের ছেলে হেলাল উদ্দিন (২৫)।
র্যাব-১২, পাবনা ক্যাম্পের কমান্ডার মেজর এ, বি, এম, ফারুকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আটককৃতদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও একটি বিদেশী রিভলবার ১৩ রাউন্ড গুলি ও একটি তরবারি উদ্ধার করা হয়।
শ্রেণীহীন
পাবনায় র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
পাবনা: আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি দল।





