সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশিসহ ৬ জন মারা গেছেন।
স্থানীয় সময় রোববার রাত ৮টার কিছু পরে মক্কার আল লিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন সৌদি নাগরিক।
দুর্ঘটনার খবর পেয়েই দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় ৪জন বাংলাদেশি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। বাংলাদেশিরা জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট সংক্রান্ত কাজ সেরে কর্মস্থল কুংফুদা যাওয়ার পথে এ দুর্ঘটনার স্বিকার হন।
এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নূর হোসেনের ছেলে ইয়াসিন, চাঁদপুরের আব্দুল খালেকের ছেলে শেখ হারুন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বানিয়ার চরের হাবিব উল্লাহর ছেলে আমানুল্লাহ এবং টাঙ্গাইলের আব্দুল মাজেদের ছেলে আব্দুল হালিম।
এদের মধ্যে ইয়াসিনের লাশ ছাড়া বাকী সবাইকে হিমঘরে রাখা হয়েছে।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]