সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক হজ চুক্তি, ২০১৪ স্বাক্ষরিত হয়েছে। রোববার সৌদি আরবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে এ বছর এক লাখ এক হাজার বাংলাদেশী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। গতবছর ৯০ হাজার বাংলাদেশী পবিত্র হজ পালন করেন। ওই বছরই সৌদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের শতকরা ২০ ভাগ হজযাত্রীর কোটা কাটছাট করে। ফলে বাংলাদেশ এক লাখ ২৭ হাজার হজযাত্রীর জন্য চুক্তি করেও অবশিষ্টরা হজে যেতে পারেননি। এবারও ওই ২০ ভাগ কর্তন করা হয়েছে। ফলে আগের বছরগুলোর তুলনায় এবার হজযাত্রী হ্রাস পেয়েছে। এ বছর ৫ অথবা ৬ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হজ চুক্তি করার জন্য ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবে যান।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
এবার ১ লাখ এক হাজার বাংলাদেশী হজ করতে পারবে
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক হজ চুক্তি, ২০১৪ স্বাক্ষরিত হয়েছে। রোববার সৌদি আরবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে এ বছর এক লাখ এক হাজার বাংলাদেশী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। গতবছর ৯০ হাজার বাংলাদেশী পবিত্র হজ পালন করেন। ওই বছরই সৌদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের শতকরা ২০ ভাগ হজযাত্রীর কোটা কাটছাট করে।
আজ শেষ হজ নিবন্ধন, কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী
২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা আজ শনিবার শেষ হচ্ছে। শুক্রবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৫ হাজার ৯১৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
২০২৭ সালের হজে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি পবিত্র মক্কা-মদিনায় যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী পাঠানোর সুযোগ পাওয়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। সৌদি আরবের নির্ধারিত কোটার হিসাবে ৭৮ হাজার ৫০০ হাজির কোটা নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আগামী ২৪ সেপ্টেম্বরই নিবন্ধনের শেষ দিন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সুযোগ থাকবে না।
হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন
২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের নিবন্ধনের সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।
বাড়বে না সময় হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
















