বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে পানিতে ডুবে শনিবার সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে ওই গ্রামের সিরাজ মোল্লার মেয়ে পলি (৮) ও তার ভাড়াটিয়া বজলুর তালুকদারের মেয়ে মিম (৯)সহ ৪ থেকে ৫ জনে সিরাজের বাড়ির পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে পলি ও মিম পানিতে ডুবে যায়।
বাড়ির লোকজন সকাল ১১ টার দিকে তাদের মৃত দেহ উদ্ধার করেন। এ ব্যাপারে আগৈরঝাড়া থানায় এওকটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে পানিতে ডুবে শনিবার সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে ওই গ্রামের সিরাজ মোল্লার মেয়ে পলি (৮) ও তার ভাড়াটিয়া
নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে। পাশাপাশি রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন মেঘনা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলাসহ জেলা ও বিভাগের সব নদ-নদীতে। অনেক দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে মিলছে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে ২ হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে ৮০০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বরিশালে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, তিন বন্ধু নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহত তিনজনই চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তারা পরস্পরের ঘনিষ্ট বন্ধু ছিলেন।
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
বাস শ্রমিকদের মারধর এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ করেছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কসহ অভ্যন্তরীণ রুটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
















