বুধবার ঠিক বেলা ১১টায় ছয় মিনিটের জন্য থেমে যাবে চলন্ত সব ট্রেন। ১১টা ৬ মিনিট পর্যন্ত থেমে থাকবে। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন উপলক্ষে সারা দেশে চলাচলরত সব ট্রেন এই নির্দেশ মেনে চলবে। মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়েছে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য জাতীয় প্যারেড স্কয়ারে লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশিত হবে। ট্রেনের যাত্রীরাও যাতে কর্মসূচির সঙ্গে একাত্ম হতে পারেন, সেজন্যই এই উদ্যোগ বলে জানা গেছে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b] [b]// কেবি[/b]
শ্রেণীহীন
সকাল ১১টায় ৬ মিনিট থেমে থাকবে ট্রেন
বুধবার ঠিক বেলা ১১টায় ছয় মিনিটের জন্য থেমে যাবে চলন্ত সব ট্রেন। ১১টা ৬ মিনিট পর্যন্ত থেমে থাকবে। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন উপলক্ষে সারা দেশে চলাচলরত সব ট্রেন এই নির্দেশ মেনে চলবে।





