ঝিনাইদহের শৈলকূপায় আতংক সৃষ্টিকারী পোকা জায়ান্ট মিলিবাগের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৃষি কর্মকর্তারা শহরের পশু হাসপাতাল পাড়ায় পোকাটির অস্তিত্ব আবিষ্কার করেন।
জায়ান্ট মিলিবাগ পোকা নিয়ে গত রোববার গার্হস্থ্য অর্থনীতি কলেজে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে তার সভাকক্ষে সাংবাদিক সম্মেলনের দুইদিন পরই ঝিনাইদহে পোকাটির সন্ধান পাওয়া গেল।
শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার জানান,শৈলকূপা শহরের পশু হাসপাতাল পাড়ায় সাংবাদিক এম হাসান মুসার বাগানে জায়ান্ট মিলিবাগ পোকাটি দেখা যায়। পরে শৈলকূপা কৃষি বিভাগের একটি দল সাংবাদিক মুসার বাড়িতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে পোকাটি জায়ান্ট মিলিবাগ বলে নিশ্চিত হয়।
তিনি জানান,পানি ছাড়া সরাসরি বিষ প্রয়োগের ফলে পোকাটি মারা যাচ্ছে। টপসিন নামক কীটনাশক এই পোকা দমকে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
শৈলকূপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা জানান,গত বছর থেকেই তার বাগান বাড়িতে জায়ান্ট মিলিবাগ পোকাটি দেখা যায়। এ বছর বংশ বিস্তার করে তা ব্যাপক আকার ধারণ করেছে।
কৃষি কর্মকর্তারা জানান,উদ্ভিদভোজী জায়ান্ট মিলিবাগ আফ্রিকা মহাদেশের পোকা। সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে মাটির নিচে থাকা ডিম থেকে বের হয়ে গাছে ওঠে। মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত বিভিন্ন গাছের রস খেয়ে বড় হয়। এরপর পোকাগুলো ডিম পাড়ার জন্য আবার মাটিতে ফিরে আসে। সাধারণত ১ দশমিক ৫ সেন্টিমিটার মাটির নিচে প্রতিটি জায়ান্ট মিলিবাগ ২০০ থেকে ৪০০ করে পোকা ডিম পাড়ে।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জয়নুল আবেদীন জানান,জায়ান্ট মিলিবাগ দমনের জন্য কার্যকর কীটনাশক খোঁজা হচ্ছে। কার্যকর ওষুধ সনাক্ত করার পর জেলাব্যাপী পোকাটির ক্ষতিকারক দিক তুলে ধরে প্রচারণা চালানো হবে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
মিলিবাগের সন্ধান, আতঙ্কে ঝিনাইদহবাসী
ঝিনাইদহের শৈলকূপায় আতংক সৃষ্টিকারী পোকা জায়ান্ট মিলিবাগের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৃষি কর্মকর্তারা শহরের পশু হাসপাতাল পাড়ায় পোকাটির অস্তিত্ব আবিষ্কার করেন
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ঝিনাইদহ সীমান্তে ৪ জনের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখায় তাদের আটকে দেয়।
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রদল কর্মীরা।
ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
ঝিনাইদহে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত মোহন শেখ বিএনপির কর্মী ছিলেন।
















