চতুর্থ দফা উপজেলা নির্বাচনে চূড়ান্ত বৈধ প্রার্থী ১ হাজার ২২৭ জন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট উপজেলা রিটানিং কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
চেয়ারম্যান পদে ৪৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১১ জন প্রার্থী চতুর্থ দফা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ২৩ মার্চ ৯২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় যাচাই-বাছাইয়ের পর মোট ৬০ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়।
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]