পাচারের সময় সুনামগঞ্জে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ট্রাকবোঝাই তিনশ ৬৩ বস্তা গম আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দ পয়েন্টে কর্তব্যরত টিএসআই আবুল কালাম এই ট্রাক আটক করেন।
আটকের পর যথাযথ ব্যবস্থা না নেওয়ায় টিএসআই আবুল কামালকে গোবিন্দগঞ্জ থেকে তাৎক্ষণিক বদলী করা হয়েছে। সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ ট্রাইমনিউজবিডিকে জানান, আবুল কালাম ট্রাক বোঝাই গম আটকের পর যথাযথ ব্যবস্থা না নিয়ে জনগণকে খেপিয়ে তোলেন। এ কারণে তাকে শহর পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, তিনশ ৬৩ বস্তা গম নিয়ে ট্রাকটি ছাতক থেকে সিলেটের দিকে যাওয়ার সময় গোবিন্দগঞ্জে দায়িত্বরত টিএসআই আবুল কালাম আটক করেন। দীর্ঘক্ষণ ট্রাকটি আটক করে রাখায় স্থানীয় জনতা এটিকে ঘিরে বিভিন্ন স্লোগান দেয়।
খবর পেয়ে রাত ৮টায় দিকে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি টাইমনিউজবিডিকে জানান, আটক ট্রাকটির বিষয়ে  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।[b]
সুনামগঞ্জ, জিই ৭ মার্চ (টাইমনিউজবিড.কম)[/b]