লালমনিরহাট এক মন্দিরে আগুন দেয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মন্দিরের পুরোহিত শ্রী আন্দারু বর্মণ এ মামলা দায়ের করেন।
এর আগে ভোরে জেলার আদিতমারী উপজেলায় সারপুকুর ইউনিয়নের দুর্গা মন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা।
মন্দিরের পুরোহিত শ্রী আন্দারু বর্মণ জানান,ভোর ৪টায় মন্দিরে পেট্রোল ঢেলে আগুন দিলে মুহূর্তেই আগুন পুরো মন্দির ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মন্দিরের দরজা,চারিদিকে ঘেরা টিনের বেড়া ও টিনের ঘরের চালের একাংশ পুড়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করেন,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহজাহান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত ১০টায় মন্দিরের পুরোহিতকে লাঞ্ছিত করে। এ সময় সে ও তার লোকজন হিন্দুদের গ্রাম ছাড়া করার হুমকি দেয়।
দুপুরে মন্দিরের পুরোহিত শ্রী আন্দারু বর্মণ বাদী হয়ে ওই উপজেলার সারপুকুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান (৩৫),একই ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে শাহ জামালসহ (৩০) ১৫ জনকে আসামি করে আদিতমারী থানায় মামলা দায়ের করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান,আগুন লাগানোর আলামত হিসেবে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
লালমনিরহাটে মন্দিরে আগুন: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
লালমনিরহাট এক মন্দিরে আগুন দেয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মন্দিরের পুরোহিত শ্রী আন্দারু বর্মণ এ মামলা দায়ের





