[b]ঢাকা:[/b] তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শুধু পরবর্তী নির্বাচন পদ্ধতি কেমন হবে তা নিয়ে পড়ে থাকলে হবে না। সারাদেশে যে চোরাগোপ্তা হামলা হচ্ছে তা ঠেকাতে হবে। জঙ্গিবাদও রুখেতে হবে। তা না হলে জনগণ নিস্তার পাবে না।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শ্রমিকদের অধিকার রক্ষা সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, দিনে ও রাতের অন্ধকারে চলন্ত বাসে বোমা হামলা করা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে। এসব নাশকতা ঠেকাতে সরকারকে কাজ করতে হবে। এজন্য সরকারের সময় দরকার।
শ্রেণীহীন
নাশকতা ঠেকাতে সরকারের সময় দরকার: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শুধু পরবর্তী নির্বাচন পদ্ধতি কেমন হবে তা নিয়ে পড়ে থাকলে হবে না। সারাদেশে যে চোরাগোপ্তা হামলা হচ্ছে তা ঠেকাতে হবে। জঙ্গিবাদও রুখেতে হবে। তা না হলে জনগণ নিস্তার পাবে না। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শ্রমিকদের অধিকার রক্ষা সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।





