আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ দুপুর ১২টা ৫৭ মিনিটে শুরু হয়ে মোনাজাত চলে বেলা ১টা ১৮মিনিট পর্যন্ত। তাবলীগ জামায়াতের অন্যতম শীর্ষ আলেম দিল্লীর মাওলানা যুবায়রুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করছেন।
বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
এরআগে, আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার দিনগত রাত ১২টায় টঙ্গীর বিশ্ব ইজতেমার মূলপ্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ অনেক ভিআইপি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে থেকেই মোনাজাতে অংশ নিয়েছেন।
এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
চার দিন বিরতি দিয়ে আগামী ৩১ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রোববার (২ ফেব্রুয়ারি) জোহরের আযানের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দ্বিতীয় ও শেষ দফার বিশ্ব ইজতেমা।
[b]ঢাকা, জানুয়ারি ২৬ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ দুপুর ১২টা ৫৭ মিনিটে শুরু হয়ে মোনাজাত চলে বেলা ১টা ১৮মিনিট পর্যন্ত





