[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের নিরাপত্তায় শিগগির দায়িত্ব পালন শুরু করবেন এক প্লাটুন আনসার সদস্য।
আনসার সদস্যরা জানিয়েছেন,দু’একদিনের মধ্যেই তারা এখানে দায়িত্ব পালন শুরু করবেন।
বুধবার দুপুরে পরিদর্শক কাজী আনিসুল হকের নেতৃত্বে আনসার বাহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান এবং দায়িত্ব পালনের পরিস্থিতি পরিদর্শন করেছেন।
এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে লে. কর্নেল (অব.) আবদুল মজিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
খালেদার বাসভবনের নিরাপত্তায় আনসার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন লে. কর্নেল (অব.) আবদুল মজিদ।
গত বুধবার পর্যন্ত অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও দুপুরেই খালেদার বাসভবনের আশপাশ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীও প্রত্যাহার করা হয়।
এছাড়া,আগামী ২৪ জানুয়ারি চলমান নবম সংসদ ভেঙে দিলে বিরোধী দলীয় নেতার পদেও থাকছেন না খালেদা। যে কারণে,বিরোধী দলীয় নেতার নিরাপত্তায় নিয়োজিত বাহিনীও থাকছে না খালেদার বাসভবনের আশপাশে।
শ্রেণীহীন
খালেদার নিরাপত্তায় আনসার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের নিরাপত্তায় শিগগির দায়িত্ব পালন শুরু করবেন এক প্লাটুন আনসার সদস্য। আনসার সদস্যরা জানিয়েছেন, দু’একদিনের মধ্যেই তারা এখানে দায়িত্ব পালন শুরু করবেন





