নরসিংদীর জবা টেক্সটাইল মিলে ফের অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
রোববার রাত ৮টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রথম দফা অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও মাধবদী ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় দু’ঘন্টা চেষ্টার পর রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
পরে সোমবার সকালে পুনরায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নরসিংদী, মাধবদী, ঘোড়াশাল, শিবপুর, ও রায়পুরাসহ প্রায় ৬টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করলেও পানির অভাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এলাকার শত শত মানুষ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
নরসিংদী ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রহুল আমিন জানান, মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর শুনে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে দ্রুত চলে আসে। রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরে সকালে হঠাৎ আগুন জ্বলে উঠে।
[b]নরসিংদী,১৭ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
[/b]
শ্রেণীহীন
নরসিংদী জবা টেক্সটাইলে ফের আগুন
নরসিংদীর জবা টেক্সটাইল মিলে ফের অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। রোববার রাত ৮টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রথম দফা অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও মাধবদী ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় দু’ঘন্টা চেষ্টার পর রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রনে আনে





