উপজেলা নির্বাচনে পরাজয়ের জের ধরে পটিয়ায় দুটি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে দুটি বাড়ির রান্নাঘর ও তিনটি দুর্গা পুড়ে গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের দাবি, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাছির আহমদ (কাপ পিরিচ প্রতীক) উপজেলা চেয়ারম্যান পদে পরাজিত হন। পরাজয়ের জের ধরে তার সমর্থকরা এ কাজ করেছে।
পটিয়া থানার ওসি মফিজ উদ্দিন হিন্দু বাড়িতে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পটিয়া উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোজাফফর আহমদ চৌধুরী টিপু (আনারস প্রতীক) ৮১ হাজার ৪৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নাছির আহমদ (কাপ পিরিচ) পেয়েছেন ৩০ হাজার ১৮ ভোট।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
হিন্দু বাড়িতে আগুন দিলো আ.লীগ
উপজেলা নির্বাচনে পরাজয়ের জের ধরে পটিয়ায় দুটি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে দুটি বাড়ির রান্নাঘর ও তিনটি দুর্গা পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে।





