কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সাগরে নিখোঁজ থাকা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৪ ছাত্রের মধ্যে দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম হলো শাহরিয়ার ইসলাম নোমান ও  এসএম গোলাম রহিম (বাপ্পী)।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম.এ. আব্দুল্লাহ আল মামুন মোবাইলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন, ২ ছাত্র উদ্ধারের পর সেখানে উপস্থিত ছাত্ররা আমাকে জানায় লাশের গায়ে জড়ানো যে পোশাক রয়েছে তা থেকে বুঝা যাচ্ছে এ পোশাক নোমান ও বাপ্পীর।
'৪ জন নয়, ২ ছাত্রেরই লাশ পাওয়া গেছে' এমন উদ্ধৃত করে বেলা ১:৫০টার দিকে তিনি আরো বলেন, 'আমি এখন সেন্টমার্টিনে, কোস্টগার্ড কমান্ডার লে. শহিদ আল আহসান আমার সাথে রয়েছেন।৪ জনের লাশ পাওয়ার তথ্য সঠিক নয়। বাকী ২ জনের উদ্ধারে অভিযান চলছে।'
বুধবার সকাল ৯টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাশ থেকে নৌবাহিনী ও কোস্টাগার্ড সদস্যরা লাশ দু'টি উদ্ধার করে।
এ ঘটনায় এখনো দুইজন ছাত্র নিখোঁজ রয়েছে। তারা হলেন- সাব্বির হাসান ও উদয় মাহমুদ।
সেন্টামার্টিন কোটস্টগার্ড কমান্ডার লে. শহিদ আল আহসানও একই তথ্য নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, জেইউ, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]