[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে মিছিল করেছে  ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার সকাল ৯টায় নারিন্দা এলাকায় মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মিছিল শেষে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে শিবিরকর্মীরা। এ সময় অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।
শাখা সেক্রেটারী খালেদ মাহমুদের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন,  সাংগঠনিক সম্পাদক দাইয়ান সালেহিন, ছাত্র আন্দোলন সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ক্রিড়া সম্পাদক জয়নাল আবেদীন, স্কুল কার্যক্রম সম্পাদক আবু সালেহ, প্রশিক্ষণ সম্পাদক শাহীন হাসানসহ প্রমূখ।