বেনাপোলের পাঁচভুলাট সীমান্ত থেকে সোমবার ভোরে ১০টি তাজা বোমা, একটি পিস্তল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২৩ বিজিবির ব্যটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতে থকে বিপুল পরিমাণ গোলাবারুদ পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাঁচভুলাট সীমান্তে অভিযান চালিয়ে এসব বোমা, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বেনাপোল সীমান্তে বোমা-পিস্তল-মদ উদ্ধার
বেনাপোলের পাঁচভুলাট সীমান্ত থেকে সোমবার ভোরে ১০টি তাজা বোমা, একটি পিস্তল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি। ২৩ বিজিবির ব্যটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত





