নির্বাচন কমিশন মেরুদন্ডহীন বা কিছু না অথবা জিরো হলেও বিএনপি নাকে খত দিয়ে এই কমিশনের অধীনে নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক।
'এই কমিশন মেরুদন্ডহীন,অথর্ব' বিএনপি চেয়ারপারসনের এমন মন্তব্যের জবাবে রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত নির্বাচনগুলোতে সার্বিক ব্যবস্থা নেয়ার পরও কমিশন সহিংসতা প্রতিরোধ করতে পারেনি কেন-এমন প্রশ্নের জবাবে মোবারক বলেন,আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। এজন্য আমাদের সময় দিতে হবে।
শিল্পমন্ত্রীর আচরণবিধি লংঘনের কারণে কোনো ব্যবস্থা না নেয়া কমিশনের ব্যর্থতা কিনা জানতে চাইলে তিনি বলেন,মন্ত্রীদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীকে জানানো আমাদের দায়িত্ব। এটাই ব্যবস্থা নেয়া।
সার্বিকভাবে নির্বাচনগুলোতে কমিশন ব্যর্থ হয়েছে এ ব্যর্থতা নিয়ে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে, কোনো উত্তর না দিয়ে মিডিয়া রুম ত্যাগ করেন অন্যান্য নির্বাচন কমিশনাররা।
ভারপ্রাপ্ত সিইসি বলেন,টেলিভিশনের ফুটেজ ও পত্রিকার সংবাদ দেখেও আমরা ব্যবস্থা নিচ্ছি।
আগামীকাল চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ধাপের নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাতে কমিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় অন্যান্য কমিশনা ও ইসির ভারপ্রাপ্ত সচিবরা উপস্থিতিত ছিলেন।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]