বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাদুরহাট নামক স্থানে বাসচাপায় ইমরান সিকদার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইমরান বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধালমৌ গ্রামের নাসির সিকদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম পিপিএম দ্য রিপোর্টকে জানান, বরগুনা থেকে মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি দাদুরহাট নামক স্থানে পৌঁছলে এ দু্র্ঘটনা ঘটে। তবে পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।
[b]বরিশাল,২০ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
বাকেরগঞ্জে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
জেলার বাকেরগঞ্জ উপজেলার দাদুরহাট নামক স্থানে বাসচাপায় ইমরান সিকদার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইমরান বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধালমৌ গ্রামের নাসির সিকদারের ছেলে।





