১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বেলা ১১টায় জাতীয় সংসদের শপথকক্ষে এ শপথ বাক্য পাঠ করাবেন।
জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের পরিচালক জয়নুল আবেদিন এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ৪৮ জন সংরক্ষিত নারী এমপির গেজেট প্রকাশ করে। সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত থাকলেও ২ জনের বিরুদ্ধে আইনি জটিলতা থাকায় বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জনের নামে গেজেট হয়েছে।
ওই ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে আওয়ামী লীগের ৩৮, বিরোধী দল জাতীয় পার্টির ৫, স্বতন্ত্র ৩, ওয়ার্কার্স পার্টির ১ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ জন। আওয়ামী লীগের ১ জন ও জাতীয় পার্টির এক জনের বিরুদ্ধে আইনি জটিলতায় গেজেট হয়নি।বিলখেলাপি থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।
সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ নেওয়ার। এরই ধারাবাহিকতায় রোববার শপথের মধ্যে দিয়ে দশম জাতীয় সংসদ পূর্ণতা পাবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের নির্বাচিত নারী সংসদ সদস্যরা হলেন, তারানা হালিম, অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিনা আহমেদ, পিনু খান, সানজিদা খানম, নীলুফার জাফরউল্যাহ, সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান্দ বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হ্যাপি বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা মাহবুব আসমা, ফাতেমাতুজ্জোহরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা ও ফিরোজা বেগম চিনু।
বিরোধী দল ও জাতীয় পার্টির নির্বাচিতরা হলেন নুর-ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, শাহানারা বেগম ও রওশন আরা মান্নান।
জাসদের লুৎফা তাহের ও ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুন।
এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে নারী সংসদ সদস্যরা হচ্ছেন কাজী রোজি, অ্যাডভোকেট নূর জাহান বেগম মুক্তা ও অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
শ্রেণীহীন
সংরক্ষিত নারী এমপিদের শপথ গ্রহণ রোববার
১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বেলা ১১টায় জাতীয় সংসদের শপথকক্ষে এ শপথ বাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের পরিচালক জয়নুল আবেদিন এ তথ্য জানান।





