বগুড়ায় রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি এবং মাদকসহ ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মামলার আসামি ও চিহ্নিত অপরাধী রয়েছে বলে জানা যায়।
শুক্রবার জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/হেড কোয়ার্টার) গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগেও জেলার বিভিন্ন স্থান থেকে একাধিক মামলার আসামি এবং বিপুল পরিমাণ মাদকসহ সর্বমোট ২৭৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]