নোয়াখালীর সদর উপজেলার করমুল্ল্যা বাজারে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেলাল নামের এক বিএনপি কর্মীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে  দুর্বৃত্তরা। এসময় আহত হন আরও ৪ জন বিএনপি কর্মী।  
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে স্থানীয় করমুল্ল্যা বাজারে বেলালসহ বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমগীর আলো সমর্থকরা চায়ের দোকানে বসে ছিল। এসময় মোটরসাইকেল যোগে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক তাদের উপর হামলা চালিয়ে বেলালের হাত-পায়ের রগ কেটে দেয় এবং চারজনকে পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]