[b]কুমিল্লা:[/b] রাজধানী ঢাকার সাথে পূর্বাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রায় ৮ ঘণ্টা পর এই যোগাযোগ স্থাপন করা সম্ভব হলো।
এরআগে, কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ রাজধানী ঢাকার সাথে পূর্বাঞ্চলের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে ফেনী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে এবং প্রায় ৮ ঘণ্টা পর শনিবার বেলা ১১টার দিকে ট্রেন যোগাযোগ আবার স্বাভাবিক হয়।
শ্রেণীহীন
ঢাকার সাথে পূর্বাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে
কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ রাজধানী ঢাকার সাথে পূর্বাঞ্চলের সব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।





