[b]রাবি:[/b] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি)২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়,গত বছরের ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল দেওয়ায় তারিখ পরিবর্তন করে ৫ থেকে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
তবে পুনঃনির্ধারিত তারিখেও ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি থাকায় ভর্তি পরীক্ষা তারিখ ফের পরিবর্তন করে ২৫ থেকে ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়। পরবর্তী একই কারণে ভর্তি পরীক্ষার তারিখ তৃতীয়বারের মতো পরিবর্তন করে ২৮ থেকে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
তবে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় ভর্তি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন করে চলতি বছরের ১০ থেকে ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়। এর মধ্যেও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন,হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উপস্থিত হতে পারবে না। তাই তাদের কথা চিন্তা করে এই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।
এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৬০১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাবির ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি)২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আইসিইউতে ভর্তি ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী
রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রাবিতে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদলের হামলা, এইচআরডিএসের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীর আবাসিক কক্ষে ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সাংবাদিকদের ক্ষোভ রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
















