[b]গোপালগঞ্জ: [/b]জেলায় পারিবারিক কলহের জের ধরে বিষপনে শাশুড়ির মৃত্যু হয়েছে এবং পুত্রবধূ হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার ভোরে জেলার সদর উপজেলার মধুপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে পুত্রবধূ লোবানা ও শাশুড়ি রুমা বেগম এক বোতল বিষ ভাগ করে পান করেন। সঙ্গে সঙ্গে তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি রুমা বেগম মারা যান।
পুলিশ জানায়,মধুপুর গ্রামের নিজাম মল্লিকের বাড়িতে পারিবারিক কলহের জের ধরে বৌ-শাশুড়ি আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনার পেছনে কোনো রহস্য আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
শ্রেণীহীন
গোপালগঞ্জে বিষপানে শাশুড়ির মৃত্যু, পুত্রবধূ হাসপাতালে
জেলায় পারিবারিক কলহের জের ধরে বিষপনে শাশুড়ির মৃত্যু হয়েছে এবং পুত্রবধূ হাসপাতালে ভর্তি রয়েছেন।





