জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের চেয়ারপার্সন অধ্যক্ষ মাহফুজা খানম বলেছেন, রাজনৈতিক হানাহানির কারণে আমাদের দেশে কোমলমতি শিশুরা নির্যাতন, হত্যা ও অপহরণের শিকার হচ্ছে।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর এর ৬২ বছর বার্ষিকীর উদযাপন উপলক্ষে একটি র্যালীর আয়োজন করে সংগঠনটি।
সভাপতির বক্তব্যে মাহফুজা খানম বলেন, সম্প্রতি দেশজুড়ে শিশু-কিশোর অপহরণ, নির্যাতন ও হত্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। অনেক শিশু অপহরণ ও গুমের পেছনে রাজনৈতিক হানহানি।
তিনি আরো বলেন, নারায়গঞ্জের ত্বকী, তৃষা, করবী হত্যা হয়েছে রাজনীতির কারণে। আজ ২ মে খেলাঘরের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের দাবি প্রতিটি শিশুর নির্যাতনের সঠিক বিচার?। তা না হলে আরো শিশুদের উপর নির্যাতন বাড়বে।
অধ্যক্ষ মাহফুজা খানম এর সভাপতিত্বে এসময় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, খেলাঘর এর সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, কেন্দ্রীয় প্রেসিডয়াম সদস্য প্রফেসর ড. আবু সাঈদ, সম্পাদক জহিরুল ইসলামসহ র্যালীতে ঢাকাস্থ খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় জাদুঘর থেকে শিশুদের একটি র্যালি নিয়ে প্রেসক্লাব হয়ে তার পর শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
[b]ঢাকা,এমএইচ, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
রাজনীতির হানাহানির শিকার হচ্ছে শিশুরা: মাহফুজা খানম
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের চেয়ারপার্সন অধ্যক্ষ মাহফুজা খানম বলেছেন, রাজনৈতিক হানাহানির কারণে আমাদের দেশে কোমলমতি শিশুরা নির্যাতন, হত্যা ও অপহরণের শিকার হচ্ছে। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর





