দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারপ্রধান এবং বিরোধীদলীয় নেতা একই মঞ্চে উঠলেন।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি লাউঞ্জে শেখ হাসিনা ও রওশন এরশাদ একসঙ্গে বসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখেন।
এদিন ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩’ এর বিজয়ীদের পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসেন বিকাল সাড়ে ৩টার দিকে। তার আগেই স্টেডিয়ামে উপস্থিত হন রওশন এরশাদ।
খেলা শেষে পুরস্কার বিতরণের আগে মঞ্চে গিয়ে হাসিনা ও রওশন পাশাপাশি বসেন। প্রধানমন্ত্রীর বাম দিকে বসেন বিরোধীদলীয় নেতা এবং ডানদিকে বসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
পুরো অনুষ্ঠানে থাকলেও বিরোধীদলীয় নেতা রওশন কোনো বক্তব্য রাখেননি।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে-মেয়েরা আগামীতে আরো উন্নত খেলোয়াড় হতে পারবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলোয়াড় বেরিয়ে আসবে, আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
একই মঞ্চে প্রধানমন্ত্রী-বিরোধী নেতা
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারপ্রধান এবং বিরোধীদলীয় নেতা একই মঞ্চে উঠলেন। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি লাউঞ্জে শেখ হাসিনা ও রওশন এরশাদ একসঙ্গে বসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখেন।





