মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ট্রাক চাপায় ফেরির এক লস্কর নিহত হয়েছেন। জানা যায়, নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ ।
শুক্রবার রাতে টিকিট চেক করার সময় তিনি এ দুর্ঘটনার কবলে পড়ে মারা যান।
ফেরী সূত্রে জানা যায়, তিনি বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলবে।
এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক খায়রুল ইসলামকে (২৯) আটক করেছে। তিনি সাতক্ষিরা সদর উপজেলার দাউখোলা গ্রামের সোবাহান সর্দারের ছেলে।
বিআইডব্লিউটিসি’র আরিচা সেক্টরের ম্যানেজার (কমার্স) বিদ্যুৎ কুমার সাহা জানান, রাত সাড়ে ১০টার দিকে কালাম পাটুরিয়ার ৪ নম্বর ফেরি ঘাটে টিকিট চেক করছিলেন। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৪০৮২) ওভারটেক করে এসে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উথলীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মুক্তাদির জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
[b]মানিকগঞ্জ, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
পাটুরিয়া ঘাটে ট্রাক চাপায় ফেরির লস্কর নিহত
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ট্রাক চাপায় ফেরির এক লস্কর নিহত হয়েছেন। জানা যায়, নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ ।





