ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে অপরাধ নিয়ন্ত্রণে পর্যাপ্ত সময় দিতে পারছে না পুলিশ। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নাজুক হওয়ার পুলিশকে এইক্ষেত্রে বেশি সময় দিতে হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে জাতীয় তামাক ও মাদক বিরোধী জোট আয়োজিত এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আব্দুল জলিল, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, জোটের সভাপতি নিয়ামত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশকে বাধ্য হয়ে আরোপিত সন্ত্রাসীদের পেছনে ছুটতে হয়। এ কারণে নিয়মিত অপরাধ এবং অপরাধীদের দিকে নজর দেওয়া সম্ভব হয় না।
ডিএমপি কমিশনার আরও বলেন, আমরা মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। গত তিন মাসে ডিএমপি ৪০০ জন মাদক ব্যবসায়ীকে ধরেছে এবং ভ্রাম্যমান আদালত তাদের শাস্তি প্রদান করেছে।
গাজা, ফেনসিডিল প্রভৃতি মাদক নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি বলেন, এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আসলেও এখন আবার ইয়াবা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ইয়াবা উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা সেবন করে থাকে। এ সমস্যা সমাধান করতে হলে পুলিশের পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে।
তিনি বলেন, প্রতি বছর ডিএমপিই শুধু ৯০ হাজার থেকে ১ লক্ষ আসামী ধরে। কিন্তু সারা দেশের জেলে মাত্র ২৬ হাজার লোককে রাখার ব্যবস্থা আছে। তারপরও সেখানে ৭৫ হাজার থেকে ৮০ হাজার আসামী রাখা হয়েছে।
মতবিনিময় সভায় তামাক ও মাদক নির্মূল করার লক্ষে বিভিন্ন প্রস্তাব উথাপন করা হয়।
জাতীয় তামাক ও মাদক বিরোধী জোটের সভাপতি নিয়ামত আলী বলেন, মূলত দুইটি প্রস্তাব নিয়ে আমরা কমিশনারের কাছে এসেছি। একটি হল ‘তামাক নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত) এর বাস্তবায়নের লক্ষে প্রকাশ্যে ধূমপান করলে শাস্তি প্রদান করতে হবে। অপরটি হল দোকানে তামাক বিক্রি বন্ধ করতে হবে। এ বিষয়ে আমরা ডিএমপির সহযোগিতা কামনা করছি।
ঢাকা, জেইউ, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
রাজনৈতিক পরিস্থিতির কারণে অপরাধ নিয়ন্ত্রণ করা যচ্ছে না
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে অপরাধ নিয়ন্ত্রণে পর্যাপ্ত সময় দিতে পারছে না পুলিশ। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নাজুক হওয়ার পুলিশকে এইক্ষেত্রে বেশি সময় দিতে হচ্ছে।





