উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম বাদশা কারাগারে থেকেও পুনঃনির্বাচিত হয়েছেন।
২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।
শেরপুরে ঝিনাইগাতী উপজেলার বর্তমান চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বাদশা ৩২ হাজার ৪২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলার চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম এ ওয়ারেছ নাঈমকে পরাজিত করেছেন। নাঈম পেয়েছেন ২৭ হাজার ৩৮৬ ভোট।
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর