চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাত বোমা ও ৩টি রকেট লাঞ্চার সদৃশ্য পুরাতন জাহাজের সিগন্যাল লাইট উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের দীঘির পাড় গ্রামের কবরাস্থান থেকে এসব উদ্ধার করা হয়।
এসময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করে মিরসরাই থানা পুলিশ। আটককৃতরা হলেন, ইসমাইল, ওমর ফারুক ও নুর সাফা।
মীরসরাই থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, দুপুরে দীঘির পাড় গ্রামের ওসমানিয়া মসজিদের পাশে কবরস্থান থেকে ১ টি পরিত্যক্ত হাত বোমা ও মসজিদ সংলগ্ন মোয়াজ্জিনের কক্ষের পাশ থেকে তিনটি রকেট লাঞ্চার সদৃশ্য পুরাতন জাহাজের সিগন্যাল লাইট উদ্ধার করা হয়।
শ্রেণীহীন
মীরসরাইয়ে সিগন্যাল লাইট ও বোমাসহ ৩জন আটক
চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাত বোমা ও ৩টি রকেট লাঞ্চার সদৃশ্য পুরাতন জাহাজের সিগন্যাল লাইট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের দীঘির পাড় গ্রামের কবরাস্থান থেকে এসব উদ্ধার করা হয়।





