২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার্থে র্যাবের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। এছাড়া রাজধানীর সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। তাই শহীদ মিনার এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবন্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পুরো এলাকার নিরাপত্তায় ডগ স্কোয়াডের পাশাপাশি ২০ টি সিসি ক্যামেরা, ৪ টি মুভিং ক্যামেরা ও বিপুল সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
আলকায়েদার পক্ষ থেকে কোনো ধরনের হুমকি রয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্টত কোনো হুমকি নেই। তবে নিরাপত্তা্র স্বার্থে সব কিছু বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র্যাবের লিগ্যাল মিডিয়া উইং-এর কমান্ডার এটিএম হাবিবুর রহমান, র্যাব-৩ এর পরিচালক মল্লিক ফখরুল ইসলামসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।[b]
ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে র্যাবের তিনস্তরের নিরপাত্তা
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার্থে র্যাবের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান





