দেশব্যাপী ১৯ দলের কালো পতাকা মিছিলের অংশ হিসেবে বাগেরহাটে পুলিশের বাধার মুখে মিছিল ও সমাবেশ করেছে দলীয় জোটের নেতা-কর্মীরা।
বুধবার সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জস্থ জেলা বিএনপির কার্যালয় কালো পতাকা মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার মোড়ে পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে ওই মোড়ে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত পথ সভা করে।
সভায় জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু,সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু,কামরুল ইসলাম গোরা,মোজাফ্ফর রহমান আলম,শমসের আলী মোহন,খাদেম নেয়ামুল নাসির আলাপ,শেখ সাহেদ আলী রবি,মেহেবুবুল হক কিশোর,সুজা উদ্দিন মোল্লা সুজন প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন,শেখ হাসিনা সরকার ছয় মাসের ওপরে দেশ পরিচালনা করতে পারবে না। এই সরকারকে হঠাতে দলীয় নেতা-কর্মীদের
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]