[b]ঢাকা:[/b] দীর্ঘ ১৬ দিন পর আজ শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানে নিজ কার্যালয়ে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষনের তার সাথে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত লি জুন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে দলীয় প্রধানের আগমন কেন্দ্র করে দীর্ঘ দিন পর প্রাণ ফিরে এসেছে গুলশান কার্যালয়ে। এরইমধ্যে কার্যালয়ে উপস্থিত হয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য ড এম ওসমান ফারুক, সাবিউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক, সাবেক মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, নিলুফার চৌধুরী মনি।
এছাড়াও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য কার্যালয়ে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর মার্চ ফর ডেমোক্রেসি ঘিরে কার্যত ‘গৃহবন্দি’ হয়ে পড়েন তিনি।
তার বাসা ঘিরে রাখে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাসার দুইপাশে ব্যারিকেড ও বালির ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এমন অবস্থায় ২৯ ও ৩০ ডিসেম্বর দুই দিন বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেও বের হতে পারেননি।
পরে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি করতে না পেরে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় ১৮ দলের পক্ষ থেকে। আর তখন থেকেই তিনি গুলশানের নিজ বাসভবনেই অবস্থান করছিলেন। কারণ হরতাল-অবরোধের সময় তিনি বাসা থেকে বের হন না।
তবে জনগণের সুবিধার কথা বিবেচনা করে গতকাল শুক্রবার ও আজ শনিবার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে দুইদিন বিরতি দেওয়া হয়েছে। যার কারণে আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ নিজ কার্যালয়ে অফিস করতে যাচ্ছেন।
শ্রেণীহীন
১৬ দিন পর গুলশান কার্যালয়ে খালেদা
ঢাকা: দীর্ঘ ১৬ দিন পর আজ শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানে নিজ কার্যালয়ে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষনের তার সাথে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত লি জুন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।





