রাঙ্গামাটির কাপ্তাই লেকে বেড়াতে আসা একই পরিবারের তিন সদস্য নিখোঁজ হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়েন কাপ্তাই লেকে বেড়াতে আসা ওই দম্পত্তি। এসময় তাদের সঙ্গে তাদের শিশু সন্তান ছিলেন। ঝড়ের কবলে পড়ে তাদের বোটটি ডুবে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রাসহ প্রশাসনের পক্ষ থেকে ‍উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখনও ওই দম্পত্তির পরিচয় জানা যায়নি।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]