চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে শনিবার ৪২ জেলার ৮৩টি উপজেলায় বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অবসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪২টি জেলার ৮৩টি উপজেলায় নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান বা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট গ্রহণের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক নির্বাচনী এলাকাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা শনিবার খোলা রাখার নির্দেশ দেয়া যাচ্ছে।
[b]ঢাকা,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
৮৩ উপজেলায় ব্যাংক খোলা থাকবে আজ
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে শনিবার ৪২ জেলার ৮৩টি উপজেলায় বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অবসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া তিন কর্মকর্তার মধ্যে দুজন এসেছেন বেসরকারি ব্যাংক থেকে। একই সঙ্গে সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খানের অপসারণের আদেশও বাতিল করা হয়েছে।
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি
বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা কোনো ইউজারনেম বা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে যেকোনো ওয়েবসাইটের সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম।
গুগল ক্লাউডে বিভ্রাট যুক্তরাজ্যে ব্যাংকসহ বিভিন্ন সেবা ব্যাহত
গুগল ক্লাউডের সেবায় বিভ্রাটের কারণে যুক্তরাজ্যে কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন ব্যাংক, সরকারি ওয়েবসাইট ও অনলাইন সেবা ব্যবহারে সমস্যা হয়েছে। মঙ্গলবার গুগল জানিয়েছে, তাদের ক্লাউড পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ-সংক্রান্ত একটি ঘটনার কারণে এ বিভ্রাট দেখা দিয়েছিল।
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটির দায়িত্বে থাকা কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে সোমবার শেষ কার্যদিবস আজ সোমবার (১৯ অক্টোবর)। এরপরে টানা পাঁচদিন ছুটি।
















